ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

লাশ | প্রতীকী ছবি

ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোছনা গ্রামে নির্মাণাধীন একটি ভবনের কক্ষ থেকে বালুচাপা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিনা বেগমের বয়স ছিল ৪০ বছর। তিনি সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী এবং এক মেয়ে ও দুই ছেলের জননী।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, নির্মাণাধীন ভবনটি রিনা বেগমের মালিকানাধীন ছিল। ভবনটির কাজ তদারকির জন্য মঙ্গলবার দুপুরে তিনি সেখানে যান। তবে সন্ধ্যার পরও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

রাতের দিকে তাঁর এক ছেলে নির্মাণাধীন ভবনে গিয়ে একটি কক্ষের ভেতরে মেঝের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা বালু দেখে সন্দেহ করেন। পরে বালু সরাতেই মাটিচাপা অবস্থায় রিনা বেগমের মরদেহ পাওয়া যায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

প্রতিবেশীদের দাবি, ঘটনার সময় ভবনে এক নির্মাণশ্রমিক একাই কাজ করছিলেন। ঘটনার পর থেকে ওই শ্রমিককে এলাকায় দেখা যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঙুলের চাপের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহভাজন নির্মাণশ্রমিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

1

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

2

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

3

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

4

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

5

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

6

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

7

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

8

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

9

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

10

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

11

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

12

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

15

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

16

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

17

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

18

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

19

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

20