ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

কারিনা কায়সার

প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আসন্ন চরকি অ্যাওয়ার্ডসের দ্বিতীয় আসরে তার অভিনয় ও সৃজনশীল অবদানকে স্মরণ করে এই সম্মাননা প্রদান করা হবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪-এর ‘বেস্ট অ্যাক্টর (ফিমেল) – ফিল্ম’ বিভাগে ‘৩৬-২৪-৩৬’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার প্রয়াণের পরিপ্রেক্ষিতে তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে এবং বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেদওয়ান রনি বলেন, কারিনা কায়সারের অসাধারণ কাজ দর্শকদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে। তিনি এখন প্রতিযোগিতার ঊর্ধ্বে অবস্থান করছেন। তাই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবারের আয়োজনের মাধ্যমে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সমালোচকদের মূল্যায়ন এবং দর্শকদের ভোটের ভিত্তিতে মোট ২৩টি বিভাগে সেরাদের নির্বাচন করা হবে।

শনিবার (১৩ জুন) থেকে সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের ভোটগ্রহণ শুরু হয়েছে। দর্শকরা চরকির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ২০২৪ সালের মনোনীত শিল্পী ও কনটেন্টের পক্ষে ভোট দিতে পারবেন।

এবারের মনোনয়নে চলচ্চিত্র, সিরিজ, অভিনয় এবং গানের বিভিন্ন বিভাগে জনপ্রিয় নির্মাণ ও তারকারা জায়গা পেয়েছেন। ‘তুফান’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো আলোচিত কনটেন্ট বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই ২০২৪ সালের সমালোচক পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি ২০২৩ সালের সমালোচক ও সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়নও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

1

‘তুসকা’ জাহাজের ১৫ নাবিক দেশে ফিরলেন

2

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

3

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

4

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

5

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

6

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

7

অভিশাপ ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

8

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

9

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

10

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

11

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

12

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

13

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

14

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

15

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

16

ভোজ়িনহার পরিবারকে মেসির উপহার , ফাইনালে হারলেও আবারও কোটি ভ

17

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

18

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

19

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

20