অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

ছবি: সংগৃহীত




প্রথম দেখায় মনে হতে পারে, স্পেনের তারকা লামিনে ইয়ামাল বুঝি ভারতে! একটু পরেই অবশ্য ভুল ভাঙবে। বার্সেলোনার এই তরুণ তারকা নন, কেরালার ১৫ বছরের স্কুলছাত্র অ্যালেন জেমস। তবে চেহারা, চুলের ধরন আর হাসিতে ইয়ামালের সঙ্গে এতটাই মিল যে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘ভারতের ইয়ামাল’ নামে। প্রতিবেদন এনডিটিভির। 

কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা অ্যালেন জেমস দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তার গ্রামের ভ্লগার নিখিল মনোহর অ্যালেনকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপরই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে অ্যালেনের চেহারার সঙ্গে ইয়ামালের মিল দেখে অনেকেই অবাক হন। তার ওপর অ্যালেনের গায়ে ছিল বার্সেলোনার জার্সি, সব মিলিয়ে তৈরি হয় আরও বেশি কৌতূহল।


ভিডিওটি এরই মধ্যে প্রায় দেড় কোটির বেশি বার দেখা হয়েছে। আর ভাইরাল হওয়ার পর অ্যালেনকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ইয়ামালের সঙ্গে অ্যালেনের মিল অবশ্য শুধু চেহারায় আটকে নেই। দুজনেরই রয়েছে ফুটবলের সঙ্গে সম্পর্ক। পেরুভাজি স্কুলের ফুটবল দলের হয়ে খেলে অ্যালেন। তার পজিশন অবশ্য ডিফেন্সে। অন্যদিকে ইয়ামাল খেলেন আক্রমণভাগে।

‘যথেষ্ট হয়েছে’, এবার ইনফান্তিনোর পদত্যাগ চান ফুটবলাররাও
চেহারায় ইয়ামালের ছায়া থাকলেও ফুটবল-ভক্তির জায়গায় অ্যালেনের পছন্দ অন্য রকম। তার সবচেয়ে প্রিয় ফুটবলার লিওনেল মেসি এবং প্রিয় জাতীয় দল আর্জেন্টিনা। 

ভারতীয় নিউজ এজেন্সি এএনআইকে অ্যালেন বলেন, অনেক দিন ধরেই আশপাশের মানুষ তার চেহারার সঙ্গে ইয়ামালের মিলের কথা বলে আসছেন। তবে বিষয়টি তিনি খুব একটা গুরুত্ব দেননি। বিশ্বকাপের সময় এই মিল তার নিজেরও বেশি করে চোখে পড়ে। আর ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিস্থিতিই বদলে গেছে।

ছোটবেলা থেকেই ফুটবল খেলছেন অ্যালেন। ইয়ামালকেও ভালো লাগে তার। তবে ফুটবল-আদর্শ হিসেবে এই কিশোরের পছন্দ মেসি। হৃদয়ে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনাও।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনিয়ার সাথে বৈঠক : কংগ্রেসে ফিরছেন না মমতা

1

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

2

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

3

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

4

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

5

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

6

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরা হলো না বাড়ি, ভাই-বোনসহ ৪ মৃত্যু

7

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

8

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

9

আত্মা দিয়ে জার্সিটা রক্ষা করেছি', অবসরের ঘোষণা আর্জেন্টিনা খ

10

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

11

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

12

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

13

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

14

খুলনা শিপইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ

15

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

16

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

17

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

18

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

19

কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

20