অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনে মক্কায় অভিনেত্রী ভাবনা

ছবি: সংগৃহীত



অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন । এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন।

পবিত্র মক্কা শরিফ থেকে ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভাগ করে নিয়েছেন কাবা শরিফ প্রথম দেখার আবেগঘন অনুভূতিও।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা শরিফের কয়েকটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবির ক্যাপশনে তিনি ওমরাহ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।

ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরো লিখেছেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাঁর ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। পরে ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

1

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

2

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

3

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

4

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

5

বাড়ছে বিবাহবিচ্ছেদ, বছরে ৪৮০৩ তালাক

6

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

7

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

8

সোনালি মুরগির দাম হু হু করে বাড়ছে কেন?

9

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

10

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

11

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

12

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

13

দিল্লি ইমিগ্রেশনে বাংলাদেশ উপদেষ্টাকে বাধা

14

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

15

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

16

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

17

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

18

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের

19

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

20