প্রকাশ :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ পিএম |অনলাইন সংস্করণ
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে Meta। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং তরুণ প্রজন্মকে প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একাধিক নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মেটার সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, নতুন এআই প্রযুক্তি ফেসবুকে তথ্য অনুসন্ধান, কনটেন্ট তৈরি এবং ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের ধরনকে নতুনভাবে সাজাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটিকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন পরিবর্তনের অন্যতম আকর্ষণ হচ্ছে ‘এআই মোড’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় প্রশ্ন করেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। আগে যেখানে তথ্য খুঁজতে অসংখ্য পোস্ট বা কনটেন্ট স্ক্রল করতে হতো, এখন সেখানে এআই প্রযুক্তি পাবলিক পোস্ট বিশ্লেষণ করে সরাসরি উত্তর দিতে সক্ষম হবে।
তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পাবলিক পোস্টের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এসব তথ্যের নির্ভরযোগ্যতা ও সঠিকতা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যেতে পারে। কারণ ব্যবহারকারীদের প্রকাশিত তথ্য সব সময় যাচাই করা নাও থাকতে পারে।
ফেসবুকে কনটেন্ট তৈরির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন ভিডিও এডিটিং টুলও যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ‘এআই ফটো প্রিসেট’ নামের নতুন একটি সুবিধা চালু হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিতে পোশাক, চুলের স্টাইল বা চেহারার বিভিন্ন পরিবর্তন আনতে পারবেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেটা ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচার চালু করেছিল, যা স্থির ছবিকে চলমান রূপ দেওয়ার সুযোগ তৈরি করে।
মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এসব নতুন ফিচার চালু করা হবে। ইতোমধ্যে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে আপডেটগুলোর ব্যবহার শুরু হয়েছে।
এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ কিছু ইন্টারেক্টিভ ফিচার আনছে মেটা। বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠান, ফুটবল দল, খেলোয়াড় এবং কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিশ্বকাপকেন্দ্রিক নতুন অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি
1
পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া
2
ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ
3
যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন
4
৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা
5
নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার
6
আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার
7
ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা
8
মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার
9
ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ
10
পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের
11
আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস
12
হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু
13
বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের
14
দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি
15
ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি
16
ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো
17
জমি বিক্রি করে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক