ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন বিশ্বরেকর্ড

বিশ্বকাপ ২০২৬-এ দর্শকদের উন্মাদনা নতুন উচ্চতায় পৌঁছেছে। একই দিনে চারটি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শকের সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড গড়ে ফুটবলের সর্বোচ্চ আসর। এর মাধ্যমে ভেঙে গেছে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দীর্ঘ ৩২ বছরের পুরোনো রেকর্ড।

ফিফার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত চারটি ম্যাচে মোট ২ লাখ ৮১ হাজার ২২৩ জন দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এর আগে ১৯৯৪ বিশ্বকাপে একদিনে চার ম্যাচে সর্বোচ্চ ২ লাখ ৭৭ হাজার ৭০ জন দর্শকের উপস্থিতি রেকর্ড হিসেবে ছিল।

এদিন অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন ফ্রান্স ও সেনেগালের ম্যাচে। সেই ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন ৮০ হাজার ৫৪৫ জন ফুটবলপ্রেমী। এছাড়া আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৪৫ জন দর্শক।

অস্ট্রিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচে গ্যালারিতে ছিলেন ৬৮ হাজার ৫২৭ জন সমর্থক। অন্যদিকে ইরাক ও নরওয়ের লড়াই দেখতে স্টেডিয়ামে হাজির হন ৬৩ হাজার ১০৬ জন দর্শক।

বিশ্বকাপের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে দর্শকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ফিফা জানিয়েছে, চলতি আসরে প্রতি ম্যাচে গড়ে ৬৫ হাজার ৪৮৩ জন দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন।

ফুটবলের জনপ্রিয়তা এবং বিশ্বকাপ ঘিরে বৈশ্বিক আগ্রহের কারণে ২০২৬ আসরে নতুন আরও কয়েকটি উপস্থিতির রেকর্ড গড়া হতে পারে বলে মনে করছেন আয়োজকরা। ফিফার ধারণা, ১৯৯৪ বিশ্বকাপের সাড়ে তিন মিলিয়ন দর্শক উপস্থিতির সামগ্রিক রেকর্ডও এবার অতিক্রম করা সম্ভব হবে।

বিশ্বকাপের মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে, তেমনি গ্যালারিতেও সমর্থকদের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করছে—ফুটবল এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

3

ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

4

ঈদের আগে কমল স্বর্ণের দাম

5

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

6

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

7

ইরানের নেতৃত্বের প্রশংসায় শাহবাজ

8

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

9

মুখে নয়, মাঠেই হবে লড়াই

10

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

11

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

12

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

13

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

14

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

15

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

16

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

17

মায়ের পচন ধরা লাশ, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহা

18

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

19

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

20