ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর এনআইডি পাঠাচ্ছে ইসি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ হাজার ৮০৭ জন বাংলাদেশি প্রবাসীর কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, দেশটি থেকে মোট ১৬ হাজার ৭১৫ জন প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ১০ হাজার ৯৬৮টি আবেদন অনুমোদন করা হয়েছে। অনুমোদিতদের মধ্য থেকে ৫ হাজার ৮০৭ জনের এনআইডি ইতোমধ্যে প্রিন্ট করা হচ্ছে, যা শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিতরণ করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিউইয়র্কে সবচেয়ে বেশি ৪ হাজার ১৭০ জনের এনআইডি পাঠানো হচ্ছে। এছাড়া ওয়াশিংটনে ৪৩০ জন, মায়ামিতে ৩৬৫ জন এবং লস অ্যাঞ্জেলেসে ৪৪২ জন প্রবাসী এই সুবিধা পাচ্ছেন।

বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার তালিকা ও এনআইডি কার্যক্রম চলছে। সব মিলিয়ে প্রায় এক লাখ আবেদন জমা পড়েছে, যার মধ্যে প্রায় ২০ হাজার প্রবাসী ইতোমধ্যে এনআইডি পেয়েছেন।

বিদেশে ভোটার হওয়ার জন্য আবেদনকারীদের অনলাইন ফরম, বৈধ বাংলাদেশি পাসপোর্ট, তিনজন এনআইডিধারীর প্রত্যয়ন, জন্মনিবন্ধন এবং ছবি জমা দিতে হয়। কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্রও প্রয়োজন হয়।

ইসি জানিয়েছে, সব তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট উপজেলায় তদন্ত করা হয়। তথ্য সঠিক প্রমাণিত হলে আবেদন অনুমোদন করা হয় এবং এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয় প্রবাসীদের হাতে পৌঁছানোর জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

1

ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের

2

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

3

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

4

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

5

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

6

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

7

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

8

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

9

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

10

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

11

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

12

হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা

13

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

14

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

15

রংপুরে চার হত্যা, পুলিশ-আসামির শার্ট নিয়ে প্রশ্ন

16

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

17

অপ্রতিম হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

18

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

19

৩৬ বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ

20