ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ছবি: সংগৃহীত

আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বিকেলে দলের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানান ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, দেশের সব এলাকায় স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোনো জোটের অংশ হবে না। দলের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, রাজনৈতিক স্বার্থ বা এমপি-মন্ত্রী হওয়ার উদ্দেশ্যে তারা রাজনীতি করেন না।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, “আমরা ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে অটল থাকব। ভবিষ্যতেও এই আদর্শের ভিত্তিতেই রাজনৈতিক অবস্থান ও সম্ভাব্য জোট নির্ধারণ করা হবে।”

তিনি আরও মন্তব্য করেন, ইসলামিক আন্দোলনের লক্ষ্য ক্ষমতা নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ওপর তারা আস্থা রাখতে চান।

এ ছাড়া আন্তর্জাতিক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গে বিজেপির কার্যক্রমের সমালোচনা করেন। তাঁর ভাষায়, বিজেপির কিছু পদক্ষেপ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি তাদের ঘোষিত ধর্মনিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি ভারতকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

1

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

2

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

3

হরমুজ প্রণালীতে ২৪০০ নাবিক আটক

4

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

5

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

6

আবু সাঈদ হত্যা মামলা বেরোবি সাবেক ভিসি গ্রেফতার

7

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

8

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

9

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

10

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

11

ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি: ব্রিটিশ প

12

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

13

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

14

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

15

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

16

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

17

ঈদ যাত্রার দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

18

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20