অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভোজিনিয়া

ছবি: সংগৃহীত


 
বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করে ফুটবল বিশ্বের নজর কাড়া কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়া চিলির সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। চিলির রেকর্ডসংখ্যক লিগ চ্যাম্পিয়ন দল ‘কোলো-কোলো’-তে যোগ দিতে রোববার রাতে সেখানে পৌঁছান ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক।

বিমানবন্দরে প্রিয় তারকাকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে ‘কোলো-কোলো’র শত শত সমর্থক ভিড় জমান। চিলির ক্লাবটির সঙ্গে ভোজিনিয়া আপাতত ছয় মাসের একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন, যেখানে পারফর্ম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ থাকবে।

সমর্থকদের এমন উন্মাদনা দেখে অভিভূত ভোজিনিয়া সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ‘কোলো-কোলো’র শেয়ার করা এক ভিডিওতে বলেন, ‘সত্যি বলতে, এখানে পৌঁছাতে আমার বেশ কিছুটা দেরি হওয়ায় এত মানুষ পাব বলে আশা করিনি। তবে ভক্তদের এই ভালোবাসা ও উপস্থিতি দেখে সত্যিই খুব ভালো লাগছে।

উত্তর আমেরিকা বিশ্বকাপে নামার আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব ‘শাভেস’-এ খেলতেন ভোজিনিয়া। তবে বিশ্বকাপের ঠিক আগে তিনি কোনো ক্লাবের চুক্তিতে ছিলেন না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি-এজেন্ট হিসেবে টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন।

কিন্তু বিশ্বমঞ্চে এই ক্ষুদ্র আফ্রিকার দেশটির হয়ে তার অবিশ্বাস্য গোলকিপিং পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেয়।

প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দে তাদের প্রথম ম্যাচেই টুর্নামেন্টের শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বড় চমক দেখায়। পরবর্তীতে শেষ ৩২-এর লড়াইয়ে সেসময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে গিয়ে হেরে বিদায় নেয় তারা। পুরো টুর্নামেন্টে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনিয়া।

ভোজিনিয়ার আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। বিশ্বকাপের পারফর্ম্যান্স দিয়ে রাতারাতি ‘ইন্টারনেট সেনসেশনে’ পরিণত হন তিনি। বিশ্বকাপের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল ৫০ হাজারের কম। কিন্তু বিশ্বকাপের পর তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে ভক্তদের সংখ্যা হু হু করে বাড়তে থাকে, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটিতে (৩০ মিলিয়ন)।

৪০ বছর বয়সে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলা এই গোলরক্ষককে কেন্দ্র করে এখন উন্মুখ হয়ে আছে চিলির ফুটবলপ্রেমীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

1

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

2

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

3

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

4

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

5

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

6

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

7

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

8

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

9

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক কর

10

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

11

ফ্রিজ ভালো রাখার উপায়

12

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

13

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

14

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

15

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

16

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

17

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

18

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

19

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

20