অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

ছবি: সংগৃহীত



অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি নিজের অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী। নিজ দেশে সোনার গহনা পরে চলাফেরা করাও নিরাপদ মনে করেন না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলেও মনে করেন তিনি।

তানজিন তিশার মতে, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে।

নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না।

অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
May be an image of eyewear

নারীদের নিরাপত্তার বিষয়টিকে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরো বাড়ানো দরকার।’

সোনার গহনা পরে চলাফেরার প্রসঙ্গেও নিজের মতামত জানান তিশা। তার প্রশ্ন, গহনা সঙ্গে নিয়ে ঘোরার চেয়ে তা পরে চলাফেরা করাই বা কেন নয়? এ প্রসঙ্গে তিনি বলেন, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই, বরং সেটি পরেই ঘোরা যায়।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমা। এতে তিনি জুটি বেঁধেছেন শাকিব খানের সঙ্গে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

1

রিমান্ড শেষে কারাগারে ডন, সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমা

2

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

3

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

4

‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

5

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

6

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

7

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

8

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

9

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল থাকবে, বললেন ট্রাম্প

10

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

11

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

12

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

13

আপিলেও বাতিল মনিরা শারমিন-এর মনোনয়নপত্র

14

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

15

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

16

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

17

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

18

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

19

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

20