অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

ছবি: সংগৃহীত



 প্রিয় দল ব্রাজিলের হার সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে এক সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। মাত্র দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে তার।

জানা গেছে, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজয় বরণ করে। রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। প্রিয় দলের পরাজয় তিনি মানসিকভাবে মেনে নিতে পারছিলেন না। তার ওপর সকালের দিকে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের অনবরত নেতিবাচক ট্রল ও উপহাসের শিকার হন তিনি। পরাজয়ের কষ্ট এবং প্রতিপক্ষের বিদ্রুপ সইতে না পেরে তীব্র মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন এই যুবক। পরে নিজের শোবার ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, রাতে খেলা দেখে ছেলে ঘুমিয়ে পড়েছিল। বেলা ১১টার দিকেও ঘরের ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছে রতন। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার নিশ্চিত করেছে যে রতন ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। ধারণা করা হচ্ছে, দল হেরে যাওয়ার গ্লানি ও ট্রল সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদের-সাদ্দামসহ সাতজনের মৃত্যুদণ্ড

1

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

2

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

3

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

4

নেটফ্লিক্সে নতুন সিজন নিয়ে ফিরছে মানি হাইস্ট

5

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

6

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

7

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

8

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

9

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

10

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

11

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

12

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

13

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

14

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

15

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ! দীর্ঘ জীবনের রহস্

16

জামিন পেলেন আমির হামজা

17

ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে অনুমতি পেলেন কেপ ভার্দের গোলরক্ষক

18

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

19

শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ

20