অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

ছবি: সংগৃহীত


 
 ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম।  চলতি বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এই তান্ত্রিকের দাবি, রাউন্ড অব থার্টি টুর (শেষ ৩২) লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে প্রথম আলোচনায় আসেন বনসাম। নাটকীয়ভাবে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং পুরো টুর্নামেন্টে কেবল ওই ম্যাচটিতেই গোল পাননি বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা দাবি করে বনসাম কেইনকে ‘মুক্ত’ করে দেওয়ার ঘোষণা দেন। কাকতালীয়ভাবে, পরের ম্যাচেই পানামার বিপক্ষে গোল পান কেইন।

নিজের সেই সফলতার রেশ ধরেই এবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার আগামী ৪ জুলাইয়ের হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তিনি। মায়ামিতে অনুষ্ঠেয় এই ম্যাচে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেই লিওনেল মেসির আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে বলে নিশ্চিত করেছেন এই ওঝা।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখন পর্যন্ত আফ্রিকার দলগুলোর বিরুদ্ধে সাতবার মাঠে নেমে ছয়বারই জিতেছে। তবে নকআউট পর্বে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই আলবিসেলেস্তেদের প্রথম পরীক্ষা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে সেই ঐতিহাসিক হারের পর আফ্রিকার কোনো দলের কাছে আর বিশ্বকাপে হারেনি তারা। এখন দেখার বিষয়, ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ঘানার এই ওঝার নতুন ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি মায়ামির মাঠে ট্রফি ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

1

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

2

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করলো ইংল্যান্ড

3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

4

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

5

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

6

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

7

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

8

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

9

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

10

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

11

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

12

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

13

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

14

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

15

ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছিল ইরানি ক্ষেপণাস্ত

16

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

17

কম খেলেও ওজন বাড়ে কেন

18

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

19

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

20