অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

ছবি: সংগৃহীত



মাঠের লড়াইয়ে একে-অপরের মুখোমুখি অনেকবারই হয়েছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে থেকে মুখোমুখি হবেন তারা।

স্পেনের দুটি ক্লাবের মালিকানা কেনায় এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছেন মেসি-রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের দল ইউডি আলমেরিয়ার মালিকানা কিনেছেন ‘সিআর সেভেন’। 

আর এবার একই বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা কিনেছেন মেসি। অনেক আগে থেকেই স্পেনের ক্লাবটির মালিকানা কেনা নিয়ে আলোচনা চলছিল।

গতকাল মালিকানার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এক বিবৃতি দিয়ে নিজেদের ওয়েবসাইটে ক্লাবটি বলেছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির ক্লাব কেনার ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে ১০০ বছরেরও বেশি পুরনো এই ক্লাবের ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’

এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের ক্লাব ইউই কর্নেলার মালিকানাও কেনেন মেসি।

আর্জেন্টিনার সাবেক অধিনায়কের নতুন ক্লাব দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে ১৯ নম্বরে আছে। অন্যদিকে ২২ দলের প্রতিযোগিতায় ৩ নম্বরে আছে আলমেরিয়া। সমান ৭ ম্যাচ শেষে আলমেরিয়ার ১৫ পয়েন্টের বিপরীতে এলদেনসের পয়েন্ট ৫।

২০২৭ সালের ২ মে এলদেনসে-আলমেরিয়া মুখোমুখি হবে। মেসি-রোনালদো মালিকানা কেনার পর প্রথম সাক্ষাৎ হবে তাদের।

আলমেরিয়াকে সেদিন আতিথেয়তা দেবে এলদেনসে।
স্পেনে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে খেলেছেন রোনালদো-মেসি। বার্সেলোনার হয়ে সবমিলিয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন মেসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

1

নাটকীয় ড্রয়ে নকআউটে মিসর, অপেক্ষায় ইরান

2

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

3

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

4

হালান্ডের গোলে জিতল নরওয়ে, শেষ ষোলোতে প্রতিপক্ষ ব্রাজিল

5

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব

6

তোপের মুখে পড়ে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল

7

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

8

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

9

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

10

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

11

রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিন

12

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

13

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

14

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

15

আমরা চ্যাম্পিয়ন না হয়ে শান্ত হচ্ছি না, বললেন এমবাপ্প

16

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

17

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

18

যুক্তরাষ্ট্রে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি তারকা হুসেন

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20