ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম ইউরোপের একাধিক দেশ, যার মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন অন্যতম। এই পরিস্থিতিতে তাপমাত্রা ভেঙেছে একের পর এক রেকর্ড, দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট এবং বেড়েছে জনস্বাস্থ্য ঝুঁকি।

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, বুধবার দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়েছে। জাতীয় তাপমাত্রা সূচক ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ৩০টি আবহাওয়া স্টেশনের গড় তাপমাত্রার ভিত্তিতে নির্ধারিত।

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলীয় চাপ ও স্থির বায়ুপ্রবাহের কারণে গরম বাতাস আটকে থাকছে, ফলে তাপমাত্রা দ্রুত বেড়ে যাচ্ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও তীব্র করেছে।

আশঙ্কা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ফ্রান্সজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

তীব্র গরমের প্রভাবে ফ্রান্সের বিদ্যুৎ ব্যবস্থায়ও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফিনিস্তের এলাকায় একটি ট্রান্সফরমারে তাপজনিত ত্রুটির কারণে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এক পর্যায়ে দেশে প্রায় এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ মোকাবিলায় ইউরোপের অনেক অবকাঠামো যথেষ্ট প্রস্তুত নয় বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এই গরমে ফ্রান্সে ফ্যান ও এয়ার কন্ডিশনারের চাহিদা দ্রুত বেড়েছে। তবে দেশটির অনেক ভবন উচ্চ তাপমাত্রা সহ্য করার মতো করে নির্মিত নয়, ফলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

তাপপ্রবাহের কারণে ফ্রান্সে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। পানিতে নামতে গিয়ে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে এবং অতিরিক্ত গরমে গাড়ির ভেতরে দুই শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এই ধরনের চরম তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা জলবায়ু সহনশীল অবকাঠামো ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্য, ইতালি ও স্পেনেও একই ধরনের পরিস্থিতি দেখা দিয়েছে, যেখানে রেকর্ড তাপমাত্রা, সতর্কতা জারি এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এ ধরনের চরম আবহাওয়া এখন আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

1

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট

2

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

3

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

4

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

5

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

6

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

7

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

8

‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’

9

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

10

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

11

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

12

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

13

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

14

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

15

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

16

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

17

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্পের

18

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

19

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

20