অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ছবি: সংগৃহীত



৩৯ বছরে পা দিয়েও ফুটবলে জাদু দেখাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার দুর্দান্ত খেলায় একপ্রকার উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা।

সেই সাথে এবারের ফুটবল বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ছেন এই মহাতারকা। এবার ফুটবলের রাজপুত্রকে আরো দুই রেকর্ডের স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার মেসি।

গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে সর্ব্বোচ্চের তালিকায় শীর্ষে মেসি। 

এছাড়াও বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করা খেলোয়াড়ও তিনি। অর্থাৎ এই দুই নতুন কৃতিত্ব মেসির নামের সাথে জুড়ে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গিনেস কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ২১ গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি।

যা এক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সাথে একটানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল করে আরেক বিশ্বরেকর্ড গড়েছেন লিও।
প্রসঙ্গত, এমনিতেই এবারের বিশ্বকাপে সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন লিও। প্রথম থেকে গতকাল অর্থাৎ মিশরের ম্যাচ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, গোটা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি নিজেই।

বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কের বিশ্বকাপে গোলের সংখ্যা ২১। যদিও সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এমবাপের হাতে। বর্তমানে ১৯ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসন দখল করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

1

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

2

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

3

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

6

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

7

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

8

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

9

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

10

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

11

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

12

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

13

মেসি-বার্সালোনা বিচ্ছেদের ৫ বছর

14

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

15

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

16

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

17

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

18

ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

19

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

20