অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ছবিগুলোর একটি আবারও । ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনার ক্যাম্প ন্যুর ড্রেসিংরুমে তোলা একটি ছবিতে দেখা যায়, তখনকার তরুণ লিওনেল মেসির কোলে পাঁচ মাস বয়সী একটি শিশু। সেই শিশুই আজ স্পেনের উদীয়মান তারকা উইঙ্গার লামিন ইয়ামাল।


ফুটবল ইতিহাসে কিছু ছবি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। লিওনেল মেসির কোলে থাকা পাঁচ মাস বয়সী একটি শিশুর ছবিও তেমনই এক মুহূর্ত। ১৯ বছর আগে তোলা সেই ছবিটি আবারও নতুন করে আলোচনায় এসেছে কারণ সেই শিশুই এখন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে ফাইনালে তুলেছেন তিনি।

ঘটনাটি ২০০৭ সালের ডিসেম্বরের। তখন মেসির বয়স মাত্র ২০ বছর। বার্সেলোনার হয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিকে থাকা এই আর্জেন্টাইন তারকা ইউনিসেফ এবং কাতালুনিয়ার স্থানীয় সংবাদপত্র ‘দিয়ারিও স্পোর্ট’-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি চ্যারিটি ক্যালেন্ডারের ফটোশুটে অংশ নিয়েছিলেন। ওই আয়োজনের অংশ হিসেবে লটারিতে বিজয়ী হওয়া কাতালুনিয়ার মাতারো অঞ্চলের একটি স্বল্প আয়ের পরিবার তাদের পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পায়। সেই শিশুটিই ছিলেন বর্তমান স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় তারকা লামিন ইয়ামাল।

বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ড্রেসিংরুমে ছবিটি তোলা হয়। ফটোশুটের আলোকচিত্রী জোয়ান মনফোর্ট পরে জানান, মেসি তখন বেশ লাজুক ছিলেন। পানিভর্তি একটি প্লাস্টিকের টাবে থাকা ছোট্ট শিশুটিকে কীভাবে কোলে নেবেন, তা প্রথমে বুঝতে পারছিলেন না। পরে ইয়ামালের মা শেইলা ইবানার সহায়তায় ফটোশুট সম্পন্ন হয়। সেই মুহূর্তই পরবর্তীতে ফুটবল বিশ্বের অন্যতম স্মরণীয় ছবিতে পরিণত হয়।

দীর্ঘ ১৭ বছর ছবিগুলো জনসমক্ষে আনেননি ইয়ামালের বাবা। তার আশঙ্কা ছিল, ছোটবেলা থেকেই মেসির সঙ্গে তুলনা শুরু হলে ছেলের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হতে পারে। শেষ পর্যন্ত ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যেই সেগুলো বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।

২০২৬ বিশ্বকাপে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সের পর ছবিটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফুটবলপ্রেমী রসিকতা করে বলছেন, গোসলের সময় মেসি যেন নিজের অজান্তেই ছোট্ট ইয়ামালের মধ্যে ফুটবল জাদুর ছোঁয়া দিয়ে দিয়েছিলেন। যদিও এটি নিছকই ভক্তদের কল্পনা, তবু মেসি ও ইয়ামালকে ঘিরে সেই ছবিটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন ও প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

1

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

2

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

3

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

4

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

5

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

6

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

7

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

8

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

9

নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে

10

বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামল

11

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

12

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

13

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

14

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

17

১৭ বছর বয়সে কলেজ ছেড়ে ৯ বছর পর ৩৩০ কোটি ডলারের এআই প্রতিষ্ঠা

18

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

19

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

20