অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মনীষার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পাটেকার

ছবি: সংগৃহীত



নব্বইয়ের দশকে বলিউডের আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল অভিনেতা নানা পাটেকার ও মনীষা কৈরালার প্রেম। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি এসেছিলেন তারা।

তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। বিচ্ছেদের পরও মনীষাকে ভুলতে পারেননি নানা। ১৯৯৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এই অভিনেতা।
সম্প্রতি নানা পাটেকারের প্রয়াণের পর পুরনো সেই সাক্ষাৎকার ও মনীষার সঙ্গে তার সম্পর্কের নানা অধ্যায় আবারও আলোচনায় এসেছে।

সাক্ষাৎকারে বিচ্ছেদের পর নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে নানা বলেছিলেন, ‘খুব কঠিন সময় ছিল। এই যন্ত্রণা বুঝতে হলে নিজেকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। দয়া করে, এ নিয়ে আর কথা বলবেন না।

মনীষাকে খুব মনে পড়ে।’

‘খামোশী’ ও ‘অগ্নিসাক্ষী’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন নানা ও মনীষা। দুটি ছবিতেই তাদের অভিনয় প্রশংসিত হয়। ‘অগ্নিসাক্ষী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন নানা। শোনা যায়, ‘যুগপুরুষ’ ছবির শুটিং চলাকালীনই তাদের সম্পর্কে ভাঙন ধরে।

বিচ্ছেদের পরও মনীষার প্রতি শ্রদ্ধা হারাননি নানা। বরং অভিনেত্রী হিসেবে তার প্রতিভার প্রশংসা করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে নানা বলেছিলেন, ‘মনীষার প্রতিভা সহজাত। ও আমার দেখা সবচেয়ে সংবেদনশীল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ও অনেকটা কস্তুরীমৃগের মতো। ওকে এখনো বুঝতে হবে যে, অন্য কারো সঙ্গে পাল্লা দিয়ে চলার প্রয়োজন নেই। ওর মধ্যে সব কিছুই রয়েছে, আর সেটাই যথেষ্ট।’

সেই সময় ব্যক্তিগত জীবনেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন মনীষা। পরবর্তী সময়ে নিজের স্মৃতিকথা ‘হিল্‌ড’-এ মদ্যপানের প্রতি আসক্তির কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, ‘শুটিংয়ের চিন্তা থেকে মন সরাতে, নিজেকে অসাড় করে রাখতে মদ্যপান শুরু করেছিলাম। ডায়েট করলে ভদকার ওপর নির্ভর করতাম।’

মনীষার সেই সময়কার পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন নানা। সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন প্রেমিকার কষ্ট তাকে বিচলিত করত। অভিনেতার কথায়, ‘ও নিজের সঙ্গে যা করছে, তা দেখলে আমি চোখের জল ধরে রাখতে পারি না। হয়তো আজ ওর বিষয়ে কিছু বলার অধিকারও আমার নেই।’

উল্লেখ্য, মনীষার সঙ্গে সম্পর্কের সময় নানার স্ত্রী নীলকণ্ঠীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ছিল। পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হলেও আইনিভাবে বিচ্ছেদ হয়নি। অন্যদিকে, ২০১০ সালে ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন মনীষা। তবে সেই দাম্পত্যও স্থায়ী হয়নি; দুই বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।

নানার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মনীষাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘একজন মহান অভিনেতা এবং অভিনয়শিল্পের প্রকৃত স্তম্ভের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সিনেমার জগতে তার অবদান এবং নিজের কাজের প্রতি তার নিষ্ঠা চিরকাল মনে রাখা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

1

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

2

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

3

তেলের দাম কমালো চীন

4

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

5

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

6

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিন

7

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

8

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

9

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

10

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

11

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

12

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

13

এক্সের বিরুদ্ধে জরিমানা বহাল রেখেছে অস্ট্রেলিয়ার আদালত

14

যে কারণে নেইমারের সঙ্গে কথার লড়াইয়ে মাতেন নরওয়ে গোলরক্ষক

15

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

16

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

17

এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির

18

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

19

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

20