ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

বিশ্বকাপ মৌসুমে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাস্তব মাঠের তারকা এবার অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন, অংশ নিলেন নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে।

গতকাল সোমবার রাজধানীর কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মাদ হাসান। এর আগে তিনি ক্রীড়াবিদদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করেছেন।

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা এবং লামিমা লাম। আট পর্বের এই সিরিজে আরও আছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদসহ অনেকে।

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জামাল ভূঁইয়া বলেন, শুরুতে তিনি রাজি ছিলেন না। পরে পরিচালকের অনুরোধ ও আগের কাজগুলো দেখে তিনি সিদ্ধান্ত নেন চেষ্টা করার। তার ভাষায়, অভিনয় তার জন্য নতুন ও কঠিন অভিজ্ঞতা হলেও তিনি এটি উপভোগ করছেন।

তিনি আরও জানান, শুটিং হওয়া মাঠটি তার জন্য বিশেষ আবেগের জায়গা, কারণ এখানেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল।

পরিচালক তারিক মুহাম্মাদ হাসান বলেন, বিশ্বকাপ ঘিরে তৈরি এই সিরিজে ফুটবল ও বিনোদনের মিশ্র গল্প তুলে ধরা হয়েছে। দর্শকদের নতুন কিছু উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে আসছে পেইড ফিচার

1

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

2

ওষুধের বিজ্ঞাপনের ছয় হাজার কোটি টাকা ডাক্তারের পকেটে

3

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

6

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

7

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

8

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

9

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

10

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

11

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

12

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

13

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

14

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

15

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

16

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

17

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

18

‘মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও ধৈর্য নেই’

19

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

20