অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে ১০০ নার্স নিয়োগ দেবে কুয়েত। 

সম্প্রতি বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ইংরেজি ভাষায় পারদর্শী, কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।

পদ সংখ্যা ও বেতন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স ২০ জন ও নারী ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স ১০ জন ও ৪০ জন নারীকে নেওয়া হবে। নির্বাচিত নার্সরা মাসে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা বেতন পাবেন। চাকরিটিতে প্রত্যেককে শিক্ষানবিশকাল (৩ মাস) শেষে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে। পরবর্তী সময়ে ইনক্রিমেন্টসহ নবায়নের সুযোগ থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন লিংক : https://brms.boesl.gov.bd। লিংকটিতে নির্ধারিত তথ্য পূরণ করে ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, নার্সিং রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইলে তৈরি করে ‘work experience এর ঘরে upload personal’-এ আপলোড করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বৈধ Basic Life Support (BLS) প্রশিক্ষণ সনদ থাকতে হবে।

সার্ভিস চার্জ ও অন্যান্য ফি

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলে সার্ভিস চার্জ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা দিতে হবে। এ ছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়েতের ঢাকা দূতাবাসে ভিসা স্ট্যাম্পিং ফিসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকে বহন করতে হবে।

গত ২০ আগস্ট থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

1

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

2

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

3

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

4

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

5

শান্তিরক্ষায় ১৭৫ বাংলাদেশি শহীদ, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্

6

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

7

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

8

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

9

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

10

সয়াবিন তেলের দাম বাড়ল

11

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

12

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

13

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

14

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

15

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

16

ব্রাজিলের জালে জাপানের গোল, পিছিয়ে ব্রাজিল

17

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

18

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

19

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

20