অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের সেরা

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনার বিপক্ষে করা সেই স্মরণীয় ও অবিশ্বাস্য দূরপাল্লার বাঁকানো শটে গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাবরাল। বিশ্বজুড়ে কোটি সমর্থকদের ভোটে তার এই দর্শনীয় গোলটি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম অভিষেক ঘটেছিল আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দের। মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর থ্রিলার ম্যাচে শক্তিশালী সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় তারা।

ম্যাচের একপর্যায়ে পিছিয়ে থাকা কেপ ভার্দে হাল ছাড়েনি। অতিরিক্ত সময়ে মাঠের বহু দূর থেকে সিডনি লোপেস কাবরালের নেওয়া এক দুর্দান্ত বাঁকানো শট আর্জেন্টিনার গোলরক্ষককে পুরোপুরি পরাস্ত করে জালে জড়ায়।

অনবদ্য এই গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় কাব্রাল।যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে আর্জেন্টিনা জিতে নেয়, কিন্তু কাব্রালের সেই চোখধাঁধানো শটটি বিশ্বকাপে অন্যতম সেরা ও স্মৃতিময় মুহূর্ত হিসেবে গেঁথে যায়।


ফিফা পরিচালিত ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ ভোটাভুটিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ফুটবলপ্রেমীদের সর্বোচ্চ সমর্থন পেয়েছে কাবরালের এই গোলটি।

এর আগে রাউন্ড অব ৩২ পর্বের সেরা গোলের প্রাথমিক পর্বেও বিপুল ভোটে জয়ী হয়েছিল শটটি। পরবর্তীতে সব পর্বের সেরা গোলগুলোর মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত ভোটাভুটিতেও অন্য সবাইকে পেছনে ফেলে পুরো ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের মুকুট ছিনিয়ে নেন এই মিডফিল্ডার।

নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে দল হিসেবে যেমন কেপ ভার্দে নজর কেড়েছিল, তেমনি লোপেস কাবরালের এই ঐতিহাসিক অর্জন তাদের অভিষেককে বিশ্ব ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

1

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

2

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র

3

কেপ ভার্দের গোলরক্ষকের মায়ের ভিসা জটিলতা কাটাচ্ছে যুক্তরাষ্ট

4

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

5

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

6

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

7

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ! দীর্ঘ জীবনের রহস্

8

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

9

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

10

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

11

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

12

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন

13

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

14

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

15

শর্তের ব্যাপারে অনড় ইরান

16

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

17

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

18

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

19

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

20