অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে শুধু নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ালেই চলবে না; রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব

ডেপুটি স্পিকার বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও নেতৃত্বের বিকাশের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক এবং বিশ্বমানের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণদের শুধু জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। ইতিবাচক চিন্তা, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এমন একটি রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন, যেখানে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে, নাগরিকদের মধ্যে মানবিক গুণাবলির বিকাশ ঘটবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে।

আন্দোলন-সংগ্রামে তরুণদের ভূমিকা

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে তরুণদের নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, বাংলাদেশের বড় বড় আন্দোলনে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন। সামাজিক মর্যাদা, সমতা ও সমান সুযোগ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই তাঁরা বারবার আন্দোলনে অংশ নিয়েছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের অনেকেই তরুণ ছিলেন উল্লেখ করে তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রকাশিত তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরেন। তরুণদের আকাঙ্ক্ষা, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের শক্তি ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অতীতের অর্জন থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বও তরুণদের নিতে হবে।

বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশের নেতৃত্বে আসার আহ্বান

উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও দেশে ফিরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, বিদেশে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কাজে লাগাতে হবে।

বাংলাদেশকে বিশ্বমানের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশকে পিছিয়ে পড়া অবস্থা থেকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল নেতৃত্ব এবং ইতিবাচক চিন্তার বিকল্প নেই।

সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ

নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, বিতর্ক ও যুক্তিনির্ভর আলোচনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য তরুণদের জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণের পরামর্শ দেন কায়সার কামাল। তাঁর মতে, সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে তরুণেরা গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবেন।

৬৪ জেলা থেকে প্রায় ৫০০ তরুণ প্রতিনিধির অংশগ্রহণ

দুই দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্মেলনের প্রথম দিনে দেশের ৬৪টি জেলা থেকে আসা দুই শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ তরুণ প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনের লক্ষ্য অনুযায়ী, তরুণদের নেতৃত্বের সক্ষমতা, যুক্তিনির্ভর বিতর্ক, পারস্পরিক সহযোগিতা এবং নীতিনির্ধারণী বিষয়ে চিন্তাভাবনার বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির

1

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

2

ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

3

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

4

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

5

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

6

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

7

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

8

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

9

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

10

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

11

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

12

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

13

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

14

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে আসছে পরিবর্তন

15

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

16

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

17

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

18

ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না

19

সরকারি খরচ আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্

20