ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

জিয়াউল হক জিয়া

জামালপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়ার মৃত্যু হয়েছে। ৬৭ বছর বয়সী এই নেতা অসুস্থ হওয়ার পর যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছে তার পরিবার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, মৃত্যুর আগে দুই দিন ধরে অসুস্থ থাকলেও সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি বিদ্যালয়ে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়াউল হককে গ্রেফতার করা হয়। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, রাত ৯টা ৫ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।

এদিকে জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি জানিয়েছেন, এখনো তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। তারা মরদেহ গ্রহণের জন্য হাসপাতালে অবস্থান করছেন।

অন্যদিকে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বলেন, মঙ্গলবার দুপুরে তার রক্তচাপ বেড়ে গেলে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হলেও পরে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

1

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

2

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

3

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

4

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

5

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

6

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

7

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : প

8

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

9

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

10

দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

11

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

12

টাকা ছাপানোর গুজব উড়িয়ে দিলেন গভর্নর

13

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

14

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

15

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

16

মেসির ব্যর্থতার গল্প থেকে বিশ্বজয়ের ইতিহাস

17

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

18

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

19

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

20