ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী ফুয়াদ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঢাকা উত্তরের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, তিনি ইতোমধ্যে ঢাকা উত্তর সিটির বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত অধ্যয়ন শুরু করেছেন এবং আইনি সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু চিহ্নিত করে সমাধানের রূপরেখা তৈরির কাজ করছেন। তাঁর মতে, শহরের নাগরিক সেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি।

ফুয়াদ আরও বলেন, জলাবদ্ধতা, মশক নিধন এবং সিটি ব্যবস্থাপনার দুর্বলতাগুলো তাঁর নির্বাচনী অগ্রাধিকারে থাকবে। এসব সমস্যা সমাধানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু করেছেন এবং ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরবেন বলে জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর কাছে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

1

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

2

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

3

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

4

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

5

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

6

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

7

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

8

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

9

রমনায় বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযা

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

13

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

14

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

15

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

16

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

17

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

18

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

19

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

20