ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

পদোন্নতি সংক্রান্ত জটিলতা এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, পূর্বে অনুষ্ঠিত একাধিক সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলো আইন ও নীতিমালা অনুযায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার এবং ডিনদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিদ্যমান আইন ও প্রচলিত নিয়ম অনুযায়ী সকল সংকটের সমাধান করা হবে। তবে শিক্ষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

শিক্ষকদের দাবি, ৮ মে রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম কোনো নির্ধারিত এজেন্ডা ছাড়াই ৯ মে সকাল ১১টায় একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন। ওই সভায় অধিকাংশ সদস্যের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয়ের সংকট আরও বাড়িয়ে তোলে।

এ পরিস্থিতিতে ১০ মে অনুষ্ঠিত শিক্ষক সমাজের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপাচার্যকে ১১ মে থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আরও অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

1

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

2

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

3

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

4

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

5

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

6

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

7

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

8

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

9

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

10

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

11

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

12

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

13

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

14

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

15

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

16

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

17

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

18

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

19

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

20