অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে, কিন্তু কেন? জেনে নিন

ছবি: সংগৃহীত



সুইডেনের আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করেছে এমবাপ্পে। একবার নয়, তিন–তিনবার। আর তাতেই গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন রোমাঞ্চ যোগ করলেন কিলিয়ান এমবাপ্পে।

গ্রুপ পর্ব শেষে আলোটা ছিল লিওনেল মেসির দিকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল আর জর্ডানের বিপক্ষে বদলি নেমে এক গোল—মোট ছয় গোল নিয়ে আর্জেন্টিনা অধিনায়কই ছিলেন গোল্ডেন বুট লড়াইয়ে শীর্ষে। কিন্তু নকআউটের মঞ্চে এসে সেই আলো নিজের দিকে টেনে নিলেন ফ্রান্সের এমবাপ্পে।

রাউন্ড অব থার্টি টু ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে শুধু ফ্রান্সকে শেষ ষোলোতেই তোলেননি, গোলসংখ্যাতেও ছুঁয়ে ফেলেছেন মেসিকে। সুইডেনের আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি।

সেই ধারাবাহিকতা ধরে রেখে সুইডেনের বিপক্ষেও করলেন আরও দুটি। ফলে চার ম্যাচ শেষে এমবাপ্পের গোলও এখন ছয়। অর্থাৎ মেসি ও এমবাপ্পে দুজনের গোলসংখ্যা এখন ছয়। তবে গোল সমান হলেও এমবাপ্পের অবস্থান মেসির ওপরে।

ফিফার নিয়মে একাধিক খেলোয়াড় সমান গোল করলে প্রথমে বিবেচনায় আসে অ্যাসিস্ট। সেখানে এগিয়ে এমবাপ্পে। ফরাসি অধিনায়কের দুটি অ্যাসিস্ট আছে, মেসির নেই।

টুর্নামেন্টের শেষ পর্যন্ত এমবাপ্পে যদি এই শীর্ষস্থান ধরে রাখতে পারেন, তবে তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড়। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফরাসি অধিনায়ক।

তবে লড়াইটা এখনো অনেক বাকি। মেসির হাতে আছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ। অন্যদিকে ফ্রান্স শেষ ষোলোয় উঠে যাওয়ায় এমবাপ্পেও নিশ্চিতভাবেই অন্তত আরও একটি ম্যাচ খেলবেন। ফলে গোল্ডেন বুটের শীর্ষস্থান আরও কয়েকবার হাতবদল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

1

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

2

থাকার কথা কারাগারে, হাসপাতালে প্রেমিকার সঙ্গে ধরা সরকারি কর্

3

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

4

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

5

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমান

6

বিশ্বকাপজুড়ে সবচেয়ে বেশি গুজবের শিকার মেসি ও আর্জেন্টিনা

7

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

8

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

9

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

10

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

11

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

12

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

13

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

14

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

15

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

16

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

17

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

18

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

19

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

20