অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পানির বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডানের নকল ধরা পড়ল

ছবি: সংগৃহীত




 ফাইনাল নিশ্চিত করার পর যখন পুরো আর্জেন্টাইন শিবির উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই ক্যামেরাবন্দি হলো মাঠের এক অদ্ভুত দৃশ্য। ম্যাচশেষে মাঠের ভেতরেই ফুটবলীয় আবহের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক বিষয়ে মজে থাকতে দেখা গেল লিওনেল মেসিদের। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতলে চোখ আটকে গেছে আর্জেন্টাইন অধিনায়কের। 

পেনাল্টি শুটআউটের প্রস্তুতি হিসেবে পানির বোতলে প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার ধরন লিখে রাখা ফুটবলে খুবই সাধারণ একটি কৌশল। তবে পিকফোর্ডের বোতলে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার চুলচেরা বিশ্লেষণ এবং ইন-ডেপথ গাইডলাইন দেখে বেশ কৌতূহলী হয়ে ওঠেন মেসি। 

ভিডিওতে দেখা যায়, সতীর্থ নিকো গঞ্জালেস বোতলটি মেসির চোখের সামনে ধরে আছেন এবং মেসি মনোযোগ দিয়ে সেখানে লেখা ‘পেনাল্টি নোটস’ পড়ার চেষ্টা করছেন। বোতলে স্বয়ং মেসির নামের পাশে নির্দেশনা দেওয়া ছিল— মেসি শট নেওয়ার সময় যেন পিকফোর্ড বাঁ দিকে পজিশন নিয়ে ডান দিকে ডাইভ দেন। 

নিজেদের নাম ও পেনাল্টি ঠেকানোর এমন সব নিখুঁত ছক বোতলের গায়ে লেখা দেখে হাসতে দেখা যায় মেসি, ওতামেন্দি, নিকো গঞ্জালেসদের। ম্যাচটি পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ালে হয়তো পিকফোর্ডের এই বোতলই হতে পারত ইংল্যান্ডের তুরুপের তাস, কিন্তু মেসি-জাদুতে ৯০ মিনিটের ভেতরেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আর্জেন্টাইনদের কাছে তা শেষ পর্যন্ত নিছক হাসির খোরাক হয়েই রইল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

1

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

2

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

3

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

4

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

5

অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা

6

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

7

ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন? অজান্তেই হচ্ছে মানসিক স্বাস্থ্য

8

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

10

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

11

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

12

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

13

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়

14

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

15

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

16

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

17

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

18

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

19

শান্তিরক্ষায় ১৭৫ বাংলাদেশি শহীদ, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্

20