ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

‘বনলতা সেন’র পোস্টার

দেশীয় প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করতে যাচ্ছে বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ-এর জীবন, সাহিত্যচর্চা এবং তাঁর কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত সিনেমাটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, দেশে ছবিটি যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা পুরো টিমকে উৎসাহিত করেছে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকে ছবিটি প্রদর্শনের অনুরোধ আসছিল। সেই চাহিদার ভিত্তিতেই পাঁচটি শহরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই অস্ট্রেলিয়ায় প্রদর্শনীর হল তালিকা ও সময়সূচি প্রকাশ করা হবে। পাশাপাশি পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে। নির্মাতার প্রত্যাশা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিনির্ভর এই চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমাদৃত হবে।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বনলতা সেন’ গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি সাহিত্যপ্রেমী ও সাধারণ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী অব্যাহত রয়েছে।

চলচ্চিত্রটিতে ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা গেছে খাইরুল বাশার-কে। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ এবং শরীফ সিরাজ

বাংলা সাহিত্যভিত্তিক এই চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রদর্শনী দেশের চলচ্চিত্র শিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রবাসী দর্শকদের পাশাপাশি বিদেশি দর্শকদের কাছেও বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে তুলে ধরার সুযোগ তৈরি করবে ‘বনলতা সেন’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

1

একদলীয় শাসনের চেষ্টা চলছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আ

2

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

3

মার্কিন হঠকারিতা বন্ধ না হলে কূটনীতি এগোবে না: আরাগচি

4

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

5

গ্রিন কার্ড আবেদন নীতি বদলালো যুক্তরাষ্ট্র

6

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

7

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

8

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

9

হাল্যান্ডের আবেগঘন বার্তা

10

মেসির ব্যর্থতার গল্প থেকে বিশ্বজয়ের ইতিহাস

11

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

12

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

13

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া দলগুলো

14

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

15

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

16

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

17

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

18

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

19

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

20