ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

প্রতীকী ছবি

মঙ্গলবার ভোরে হালকা ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। ভোর ৬টা ৩১ মিনিটের দিকে অনুভূত এই কম্পনের উৎস ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে মণিপুর রাজ্যের কামজং এলাকায় ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ সময় অনুযায়ী এটি ভোর ৬টা ২৯ মিনিটে সংঘটিত হয়।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

প্রাথমিকভাবে বাংলাদেশে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ছাড়াও সিলেটসহ সীমান্তবর্তী কিছু অঞ্চলে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূতাত্ত্বিকদের মতে, মাঝারি গভীরতার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় এর প্রভাব দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা জানান, এ ধরনের কম্পন সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি কম থাকলেও সতর্কতা অবলম্বন করা জরুরি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে এমন কম্পনের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

1

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

2

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

3

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

4

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

5

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

6

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

7

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

8

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

9

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

10

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

11

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

12

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

13

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

14

কিছু সমীকরণ মিললেই নকআউটে খেলতে পারবে ইরান

15

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

16

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

17

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

18

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

19

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

20