ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান


বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগকে দুই দেশের কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও নীতিগত সমন্বয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ ও তুরস্ক বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে সম্প্রতি বাংলাদেশে আসেন। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং পরবর্তীতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতিও পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

1

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

2

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

3

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

4

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

5

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

6

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

7

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

8

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

9

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

10

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

11

মৃত্যুর গুজবে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

12

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

13

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

14

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ

15

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

16

বাংলাদেশ-ভারত ফাইনালে নজরে যেসব তারকা ফুটবলার

17

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

18

যুদ্ধবিরতির মাঝেও লেবানন-ইসরাইল সীমান্তে সংঘর্ষ

19

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

20