অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

ছবি: সংগৃহীত



প্যারাগুয়ে আর্জেন্টিনা, ব্রাজিল আর উরুগুয়েকে হারিয়ে চমক দেখিয়েছিল বিশ্বকাপ বাছাইপর্বে  । এরপর শেষ বত্রিশে হারিয়েছিল জার্মানিকেও। সেই প্যারাগুয়ে শেষ ষোলোতে ফ্রান্সের সামনেও দেওয়াল তুলে দাঁড়িয়েছিল। তবে শেষমেশ কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিই পার্থক্য গড়ে দিল। ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। 

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের ব্যবধান ৩৮ ধাপের। তারপরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ফ্রান্স। যদিও পুরো অর্ধ জুড়ে বেশি আক্রমণ করেছে ফ্রান্সই। প্যারাগুয়ে সেসব আক্রমণ ভালোভাবেই সামলেছে। ম্যাচের মোমেন্টামের হিসাবেও বোঝা যায়, দুটো ছোট সময় বাদে পুরো অর্ধেই দাপট ছিল ফ্রান্সের। তবু গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও একটা পর্যায়ে উত্তেজনা ছড়ায় মাঠে। প্যারাগুয়ে বক্সের সামনে বল নিয়ে এগোনোর সময় এমবাপ্পেকে থামান আন্দ্রেস কিউবাস। এতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন এমবাপ্পে। তখন তাকে ধাক্কা দেন প্যারাগুয়ের এক মিডফিল্ডার। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিবাদ বেধে যায়। তবে অন্য খেলোয়াড়েরা দ্রুত পরিস্থিতি সামলে নেন।

৬৯ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। বক্সের ভেতর ফাউলের শিকার হন দেজিরে দুয়ে। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করেন এমবাপ্পে। গোলরক্ষক অরলান্দো গিলকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান তিনি। এই গোলে স্বস্তি ফেরে ফ্রান্স শিবিরে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন গিল। এরপর ফিরতি বলেও চেষ্টা করেন এমবাপ্পে, কিন্তু সেটাও ঠেকিয়ে দেন গোলরক্ষক। এই গোলটি হলে লিওনেল মেসির সমান বিশ্বকাপে ২০ গোলের রেকর্ড ছুঁতে পারতেন এমবাপ্পে। তবে সেই সুযোগ এবার হাতছাড়া হলো তার।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। সেখানে তাদের অপেক্ষায় আছে মরক্কো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত নির্ধারণে চীনের চাপ মেনে নিচ্ছে ভারত

1

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

2

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটা

3

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

4

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

5

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

6

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

7

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

8

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব

9

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

10

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

11

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

12

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

13

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের কাবরালের গোলটিই বিশ্বকাপের

14

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

15

বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিল

16

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

17

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

18

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

19

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

20