অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে টপকে শীর্ষে বেলিংহাম

ছবি: সংগৃহীত



 ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসিকে পেছনে ঠেলে দুইয়ে উঠে এসেছে এই ইংলিশ মিডফিল্ডার।  

২৩ বছর বয়সি এই মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে জয় পেয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে, সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেও ম্যাচটিতে মেসি নিজের ছাঁয়া হয়ে ছিলেন। গোল্ডেন বুটের দৌড়ে দুইয়ে থাকা এই কিংবদন্তি এদিন কোনো গোল করতে পারেননি। যার ফলে, ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে নিজের দ্বিতীয় স্থানটি হারিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। 

ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, ৮.০৭ অ্যাটাকিং স্কোর নিয়ে মেসি তৃতীয় স্থানে নেমে গেছেন। তবে এবারের র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় চমক ছিল বেলিংহামের নাটকীয় উত্থান। চার ধাপ ওপরে উঠে মেসিকে সরিয়ে দ্বিতীয় স্থানটি দখল করেছেন তিনি। 

নরওয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে বেলিংহাম ৮.২৫ অ্যাটাকিং স্কোর অর্জন করেছেন। বর্তমানে তার সামনে আছেন কেবল ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি ৮.৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। 

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এক গোল করে এমবাপ্পে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছেন। 

এদিকে, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে নরওয়ে এবং তাদের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। পুরো ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারা হালান্ড গোল করতে ব্যর্থ হন এবং এর প্রভাব পড়েছে তার ফিফা র‌্যাঙ্কিংয়েও। 

এক ধাপ পিছিয়ে ৭.৫৩ অ্যাটাকিং স্কোর নিয়ে হালান্ড এখন মেসির ঠিক পেছনে চতুর্থ স্থানে অবস্থান করছেন। 

এদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্মরণীয় পারফরম্যান্সের পর ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। 

হ্যারি কেইনের অবনতি 

ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও দলটির অধিনায়ক হ্যারি কেইন কোয়ার্টার ফাইনালে জালের দেখা পাননি। এর খেসারত দিতে হয়েছে র‌্যাঙ্কিংয়ে। তিন ধাপ নিচে নেমে ৬.৯১ অ্যাটাকিং স্কোর নিয়ে কেইন এখন রয়েছেন নবম স্থানে। 

উল্লেখ্য, বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের, আর ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ১৯ জুলাই (দিবাগত রাত) চলতি বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

1

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

2

উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্

3

হরমুজ প্রণালী পাড়ি দিল দুই চীনা ট্যাংকার

4

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

5

লাকী আখান্দ স্মরণে বাপ্পা মজুমদার

6

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

7

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

8

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

9

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

10

গাবতলীতে কোরবানির হাটে পর্যাপ্ত পশুর সরবরাহ

11

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

12

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

13

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

14

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

15

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

18

বিশ্বকাপের উন্মাদনায় জমে ওঠে ঘরের আনন্দ

19

এই বিশ্বকাপেই ভিনিসিউসের আসল রূপ দেখবে বিশ্ব

20