অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

গোল উদযাপন করছে ইকুয়েডর। ছবি : ফিফা





নকআউটের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না ইকুয়েডরের। ম্যাচের শুরু থেকেই তাদের খেলায় সেই লক্ষ্যটা দেখা গেল স্পষ্ট। পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরেছে লড়াকু মনোভাব নিয়ে। জার্মানির রক্ষণে চাপ তৈরি করে তুলে নিয়েছে জয়ও। এই জয়ে বাঁচিয়ে রাখল নকআউটের স্বপ্ন।

 বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি আর ইকুয়েডর। দারুণ লড়াই শেষে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডর।

ম্যাচ হারলেও অবশ্য গ্রুপ সেরা হয়েই নকআউটে যাচ্ছে জার্মানি। গ্রুপ পর্বের তিন ম্যাচে ২ জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলর শীর্ষে জার্মানি। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে নকআউটে যাচ্ছে আইভরি কোস্ট।

অন্যদিকে, জার্মানিকে হারানো ইকুয়েডর তিন ম্যাচে সমান একটি করে জয়, পরাজয় আর ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সেরা আট ‘তৃতীয় স্থান’ দল হিসেবে নকআউটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। আর এক পয়েন্ট নিয়ে বিদায় নিল কুরাসাও।

ম্যাচের শুরুটা অবশ্য ইকুয়েডরের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। লং থ্রো-ইন থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মধ্যে ফ্লোরিয়ান ভির্টজকে পাস দেন আলেকসান্দার পাভলোভিচ। সামনে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ভির্টজ পাস দেন লিরয় সানেকে। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জানে। উদযাপনে মেতে ওঠে জার্মানরা।

মনে হচ্ছিল, রক্ষণাত্মক ইকুয়েডর হয়তো খেই হারিয়ে ফেলবে। কিন্তু হাল ছাড়েনি সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যরা। তবে জার্মানদের উদযাপন বেশি সময় স্থায়ী হতে দেয়নি ইকুয়েডর। নবম মিনিটেই নিলসন আঙ্গুলোর দুর্দান্ত এক জোরালো শটে সমতায় ফেরে তারা।

ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে প্রান্ত বদলে করে বামপ্রান্তে ফাঁকায় থাকা নিলসন আঙ্গুলোকে পাস দেন পেদ্রো ভিতে। একটু সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে দুই জার্মান ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁকানো শটে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত তিনি।

এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের বাকি সময়টা ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের সাক্ষী। জার্মান তারকা কাই হাভার্টজ ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া গোলের সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধের চিত্র ছিল আরও নাটকীয়। ম্যাচের ৭৬তম মিনিটে জার্মানির লেরয় সানে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ঠিক পরের মিনিটেই প্রতি-আক্রমণ থেকে ইকুয়েডর পায় ঐতিহাসিক জয়ের মুহূর্তটি। কেভিন রদ্রিগেজের বাড়ানো বল থেকে দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন গঞ্জালো প্লাতা। ইকুয়েডরের গ্যালারিতে তখন বাঁধভাঙা উল্লাস।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

1

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

2

ভ্রমণ জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়

3

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

4

নতুন বাসভাড়া কার্যকর

5

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

6

আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্ত

7

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

8

মাতৃত্বে নারীর মস্তিষ্কে ঘটে বিস্ময়কর পরিবর্তন

9

পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ড্রোনের আঘাত, ‘অনিচ্ছাকৃত’ বল

10

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

11

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ

12

ভাইরাল ভিডিওতে যুদ্ধবিরতির তেহরান দেখে স্তম্ভিত বিশ্ব

13

নিরাপত্তার নিশ্চয়তা পেলে ‘দেশে ফিরতে প্রস্তুত’ সাকিব, বিচারে

14

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

15

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

16

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

17

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

18

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

19

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

20