ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে এবং পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই হাসপাতালের ভেতরে এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করেন।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও ছয়টি ইউনিট যোগ করা হয়। দীর্ঘ প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে কয়েকজন রোগী ও স্বজন তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দেন বলে জানা গেছে। এছাড়া উদ্ধার অভিযানের সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীও আহত হন। আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগ এবং সেখানে থাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে।

আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

1

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

2

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

3

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

4

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

5

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

6

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

7

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

8

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

9

হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট, বললেন ‘এটা মেনে নেওয়া কঠিন’

10

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

11

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

12

মধ্যস্থতার মাধ্যমে ৪৫ লাখ মামলার জট কমানো সম্ভব : আইনমন্ত্রী

13

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

14

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

15

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

16

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

17

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

18

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

19

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

20