অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে কড়া বার্তা দিলো সৌদি আরব

ছবি: সংগৃহীত



সৌদি আরব এবার ইসরায়েলকে একটি কড়া বার্তা দিয়েছে । তাতে বলা হয়েছে, পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন। এটি ক্রস করলেই সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি। খবর রয়টার্স ও দ্য টাইমস অব ইসরায়েলের। 

রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে।

রিয়াদ কী পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি। তবে সৌদি-ইসরায়েলি স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ। অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিতে পারে। ২০২২ সাল থেকে ইসরায়েল সৌদির আকাশসীমা ব্যবহার করে আসছে।

ধারণা করা হচ্ছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে। এ চুক্তি ব্যর্থ হলে আবার আরব-ইসরায়েল যুদ্ধের শঙ্কা থাকে।

সৌদির আগেই সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে, পশ্চিম তীর ইসরায়েলি সংযুক্তিকরণই সর্বশেষ রেড লাইন। এটি আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক সম্পর্কের প্রচেষ্টা বন্ধ করবে।

এদিকে পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলনে এ আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

1

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

2

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

3

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

4

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

5

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

6

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

7

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

8

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

9

এক্সের বিরুদ্ধে জরিমানা বহাল রেখেছে অস্ট্রেলিয়ার আদালত

10

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

11

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

12

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

13

নানির দেশের আদরে মুগ্ধ রোনান সুলিভানরা

14

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

15

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

16

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

17

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

18

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

19

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

20