ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। বৃহস্পতিবার (৭ মে) দেওয়া এ রায়ে আদালত জানায়, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া এমন শুল্ক আরোপ আইনসম্মত নয়।

ফেডারেল বিচারকদের একটি প্যানেল রায়ে উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসন বেশিরভাগ আমদানিপণ্যের ওপর শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছে। আদালতের মতে, বাণিজ্য যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত গ্রহণ সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে, ট্রাম্প প্রশাসন গত ফেব্রুয়ারিতে ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে বিভিন্ন দেশ ও অঞ্চলের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল। একই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও ট্রাম্পের বিস্তৃত বৈশ্বিক শুল্ক নীতিকে বাতিল করেছিল।

সেকশন ১২২ অনুযায়ী, কোনো দেশের সঙ্গে গুরুতর বাণিজ্য ঘাটতি দেখা দিলে প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক ১৫০ দিনের জন্য আরোপ করতে পারেন। তবে আদালত বলেছে, সেই ক্ষমতার প্রয়োগে নির্দিষ্ট সীমা ও শর্ত রয়েছে।

বিশ্লেষকদের মতে, আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের বাণিজ্য কৌশলের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তিনি দীর্ঘদিন ধরে শুল্কনীতিকে ব্যবহার করে বৈদেশিক বাণিজ্য পুনর্বিন্যাস, নতুন রাজস্ব আদায় এবং যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন বাড়ানোর চেষ্টা করে আসছিলেন।

এদিকে, আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য আলোচনা সামনে রেখে এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে শুল্কনীতি ও বাণিজ্য ভারসাম্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

1

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

2

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

3

মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে ৩ টুকরো হলো যে ৩ কারণে

4

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

5

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

6

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

7

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

8

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

9

সবশেষ কবে ব্রাজিলকে হারিয়েছিল জাপান? জেনে নিন

10

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

11

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

12

আকাশের নীল রং কি চিরস্থায়ী

13

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

14

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

15

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

16

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

17

বৃষ্টির পরও তেহরানে ভয়াবহ পানি সংকটের আশঙ্কা

18

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

19

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

20