অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

মরদেহ বহনকারী বিমানটি। ইনসেটে শিক্ষার্থী লিমনের ছবি।



দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ ।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি।

আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় কোন গাফিলতি করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসা। সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে।’

এদিকে, ৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন পিএইচডির শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

1

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

2

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

3

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

4

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগারে

5

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

6

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

7

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

8

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

9

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

10

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

11

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

12

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

15

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

16

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

17

বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি

18

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

19

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

20