ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল ভিডিওতে যুদ্ধবিরতির তেহরান দেখে স্তম্ভিত বিশ্ব

ইরানে স্বাভাবিক জনজীবনের ভাইরাল ভিডিও |সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান উত্তেজনার মাঝেই তেহরান থেকে আসা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধবিরতির সময় ধারণ করা এই ভিডিওতে দেখা গেছে, শহরটির জনজীবন অনেকটাই স্বাভাবিক ছন্দে চলছে—যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ভীতিকর পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিল খায় না।

ভিডিওটি পোস্ট করেন ইস্তেল নামে এক নারী, যা দ্রুতই অনলাইনে ভাইরাল হয়ে পড়ে। ইতোমধ্যে লক্ষাধিক মানুষ এটি দেখেছেন এবং অনেকেই তেহরানের এমন শান্ত চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন ব্যস্ত সড়ক ঘুরে দেখছেন। পথে একজন বিক্রেতার কাছ থেকে একটি বিড়ালের পুতুল কিনতেও দেখা যায় তাকে।

এরপর তিনি একটি ফুড কোর্টে গিয়ে দুপুরের খাবারের জন্য ফরাসি রুটি ও স্থানীয় ইরানি বিস্কুট সংগ্রহ করেন। এমনকি একটি দোকানে কোরিয়ান খাবারও চেখে দেখতে দেখা গেছে তাকে। দিন শেষে তিনি শহরের একটি বিলাসবহুল হোটেলের লাউঞ্জে সময় কাটান, যেখানে মানুষজনকে নির্ভারভাবে আড্ডা দিতে দেখা যায়।

ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, ইরানকে ঘিরে পশ্চিমা বা ইসরাইলি গণমাধ্যমে যে নেতিবাচক চিত্র তুলে ধরা হয়, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি স্বাভাবিক ও প্রাণবন্ত।

তবে মাঠপর্যায়ের এই স্বাভাবিকতার মধ্যেও রাজনৈতিক উত্তেজনা কিন্তু কমেনি। সাম্প্রতিক সময়েই মার্কিন প্রশাসনের যুদ্ধ পরিচালনার সময়সীমা শেষ হয়েছে, যা নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়া এখন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়, কারণ এতে এমন কিছু শর্ত রয়েছে যা মানা সম্ভব নয়।

সব মিলিয়ে, একদিকে তেহরানের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন—এই দ্বৈত বাস্তবতাই বর্তমানে বিশ্ব পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

1

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

2

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

3

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

4

হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হাম

5

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

6

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

7

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

8

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

10

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

11

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

12

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

13

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

14

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

15

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

16

নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই

17

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

18

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

19

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

20