অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

ছবি: সংগৃহীত


 
আজ শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপান। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগেই ব্রাজিলিয়ান সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ২১ বছর বয়সী এক জাপানি স্ট্রাইকার।

নাম তার কেন্তো শিওগাই। ‘নেইমার আর আগের মতো নেই’, এমন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি।

তবে এই বিতর্কের আড়ালে অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে জাপানি ফুটবলের অন্যতম সেরা এই প্রতিভার উত্থানের গল্প।

২০০৫ সালে জন্ম নেওয়া শিওগাইয়ের মূলধারার ফুটবলে উঠে আসার গল্পটা অন্য দশজন জাপানি খেলোয়াড়ের মতো নয়।

বয়সভিত্তিক দল থেকে সরাসরি পেশাদার ফুটবলে না এসে তিনি বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। হাইস্কুলের শেষ বর্ষ পর্যন্ত তিনি ছিলেন একেবারে অচেনা এক মুখ।

ক্যারিয়ারের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে তখনই জে-লিগে ডাক পান তিনি।  অভিষেকের পর মানিয়ে নিতে একদমই সময় নেননি। মাত্র তিন মাসের মাথায় প্রথম পেশাদার গোল করে নিজের জাত চেনান এই স্ট্রাইকার। এই পারফরম্যান্সই তার ইউরোপের দরজা খুলে দেয়।

মাত্র দেড় বছরের ব্যবধানে নেদারল্যান্ডসের এনইসি নিমেগেন হয়ে এই জানুয়ারিতেই তিনি যোগ দিয়েছেন জার্মান ক্লাব ভলফসবুর্গে। জায়গা করে নিয়েছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটিতে।

শিওগাইয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার গতি। অনুশীলনে ঘণ্টায় ৩৬.২ কিলোমিটার বেগে স্প্রিন্ট করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি, ফুটবলে যা বিশেষ কিছু। নিজের এই গতিকে আরও বাড়াতে  তিনি অ্যাথলেটিকসের সর্বকালের সেরা স্প্রিন্টার জ্যামাইকার উসাইন বোল্টের দৌড়ানোর কৌশল নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন!

গতি, শারীরিক শক্তি আর বল পায়ে দ্রুত ড্রিবলিংয়ের দারুণ এক প্যাকেজ তিনি। এসব গুণের কারণেই জাপানের কোচ হাজিমে মোরিইয়াসুর অন্যতম পছন্দের খেলোয়াড়ে পরিণত হন শিওগাই। চলতি বছরের মার্চেই জাতীয় দলে প্রথমবার ডাক পান এবং অভিষেক ম্যাচেই নিজেকে মেলে ধরেন তিনি।

এখন তিনি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ। মূলত বদলি হিসেবেই তাকে বেশি ব্যবহার করা হচ্ছে। ম্যাচের গতিপথ বদলে দিতে যাকে তুরুপের তাস মনে করেন কোচ।

জাপানের জাতীয় দলের এক অনুশীলনের ফাঁকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়েন শিওগাই। অতীতে জাপানের বিপক্ষে বারবার জ্বলে ওঠা নেইমারকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেশ সাবলীলভাবেই তিনি বলেন, ‘সেটা তো ছিল পুরোনো নেইমার, তাই না? আমার মনে হয় এখন আমরা বেশ ভালো অবস্থানে আছি।’

অবশ্য এরপরই ব্রাজিল দলের শক্তির কথা স্বীকার করে তিনি বলেন, ব্রাজিল এখনও যথেষ্ট শক্তিশালী। আমরা যদি তাদের হারাতে পারি, তবে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।’

তবে তিনি এও যোগ করেন যে, বর্তমান বিশ্বে তার চোখে ফেভারিট হলো ফ্রান্স ও আর্জেন্টিনা। কারণ ব্রাজিল এখন আর আগের মতো সেই আধিপত্যের ছাপ রাখতে পারছে না বলে মনে করেন তিনি।

তার এই মন্তব্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ব্রাজিলে। ক্ষুব্ধ হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থক হামলে পড়ে এই জাপানি তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তার সাম্প্রতিক পোস্টগুলোতে অগণিত মন্তব্যের বন্যা বয়ে যায়, যার অনেকগুলোই ছিল জাপানিদের প্রতি বর্ণবাদী ও বিদ্বেষমূলক। ফুটবলারদের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আক্রমণাত্মক আচরণের বিষয়টি ইতোমধ্যে এশিয়ার সংবাদমাধ্যমগুলোতেও বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের বিনিময়ে নরেন্দ্র মোদিকে হত্যার ছক, যুবক গ্রেপ্তার

1

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

2

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

3

ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

4

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

5

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

6

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

7

সামরিক সক্ষমতা পুনর্গঠন করল ইরান

8

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

9

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

10

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

11

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

12

আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়

13

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ হিরণ, শিক্ষিকা বিউটি রানীকে অপদ

14

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

15

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

16

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

17

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

18

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

19

মেসিকে টপকে শীর্ষে বেলিংহাম

20