ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান্স

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স যুদ্ধে অংশ নেবে না—এ অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ফ্রান্স কোনোভাবেই যুক্ত হবে না।

ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ফ্রান্স এই যুদ্ধে অংশ নেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। তার মতে, এই সামরিক অভিযানের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় এতে অংশ নেওয়া ফ্রান্সের নীতির পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেন, ফ্রান্স শুরু থেকেই এই সংঘাতের বিরোধিতা করে আসছে। যুদ্ধ আরও বিস্তৃত হলে তা বৈশ্বিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিশেষ করে হরমুজ প্রণালি-এর কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান। এ লক্ষ্যে আন্তর্জাতিক সমন্বয়ে একটি নৌমিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি, যাতে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখা যায়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, আন্তর্জাতিক জলসীমায় কোনো ধরনের বাধা, জোরপূর্বক নিয়ন্ত্রণ বা অর্থ আদায় গ্রহণযোগ্য নয়। তাই হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। ফলে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

1

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

2

ইংল্যান্ডকে হারানোর দিনটিকে ‘জাতীয় দিবস’ ঘোষণা করল আর্জেন্টি

3

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

4

দীর্ঘমেয়াদি সংঘাতেও প্রস্তুত ইরান

5

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

6

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

7

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

8

মোদিকে বন্ধু পুতিনের ফোন, কথা হলো যা নিয়ে

9

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

10

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

11

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

12

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

13

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসীর হাতে আটক রিপন মিয়া

14

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

15

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

16

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

17

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

18

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

19

ইরানি সমর্থকদের বরাদ্দকৃত টিকিট বাতিল, স্টেডিয়ামে বসে খেলা দ

20