ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি : ভিডিও থেকে নেওয়া

গণভোটের রায়ের বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে জোটের দ্বিতীয় দফার কর্মসূচি। এই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায় একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল রাজধানী ছাড়া দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা হবে। সর্বশেষ ধাপে ২ মে প্রতিটি জেলা শহরে একই ধরনের কর্মসূচি পালিত হবে। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনার আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত হয়নি। তার দাবি, দেশের মানুষ যে গণরায় দিয়েছে, বর্তমান সরকার তা উপেক্ষা করছে এবং জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

1

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

2

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

3

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

4

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

5

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

6

গোলশূন্য ড্রয়ে ইকুয়েডর-কুরাসাও

7

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

8

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

9

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

10

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

11

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

12

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

13

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

14

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

15

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

16

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

17

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

18

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

19

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

20