ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সময় যত এগোচ্ছে, ট্রেনে যাত্রীর চাপও তত বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন স্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে জানান, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। ছাদে যাত্রী ওঠা বন্ধে স্টেশনজুড়ে কঠোর নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এদিন সকাল পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ১১টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রির পাশাপাশি স্ট্যান্ডিং টিকিটসহ মোট প্রায় ৭০ হাজার যাত্রীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কবির হোসেন আরও জানান, আগামী শনিবার থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২৩ জোড়া কমিউটার ট্রেনসহ মোট ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী স্টেশন এলাকায় সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

একই সঙ্গে যাত্রীদের কালোবাজারি ও দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, টিকিট কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে স্টেশন এলাকায় বাড়তি নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

1

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

2

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

3

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

4

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

5

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

6

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

7

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

8

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

9

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

10

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

11

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

13

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

14

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

15

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

16

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

17

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

18

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

19

মার্কিন হামলায় কুয়েত-বাহরাইনকে দায়ী করল ইরান

20