অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে, সুপার কম্পিউটার যা বলছে

ছবি: সংগৃহীত



 নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম যেখানে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই মহাদেশের সেরা দুই শক্তি—ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এই দুই দলের লড়াই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। কে উঠবে শিরোপার মঞ্চে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

এই উত্তেজনার মধ্যেই ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা সুপার কম্পিউটার’ তাদের পূর্বাভাস প্রকাশ করেছে। তাদের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে জয় পাওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।

স্প্যানিশদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।

তবে সুপার কম্পিউটারের এই হিসাব নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে রয়েছে ভিন্নমত। এবারের আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু পূর্বাভাস সঠিক হলেও, সেমিফাইনালের ম্যাচগুলোতে সেই অনুমান কাজে লাগেনি। তাই আর্জেন্টিনা সমর্থকরা বিশ্বাস করছেন, মাঠের লড়াইয়ে পারফরম্যান্সই শেষ পর্যন্ত সব পরিসংখ্যানকে ভুল প্রমাণ করতে পারে।

বিশ্বকাপের ইতিহাসে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে স্পেন। একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগঘন অধ্যায়, অন্যদিকে তরুণ স্প্যানিশ দলের দুর্দান্ত ধারাবাহিকতা—সব মিলিয়ে এই ফাইনাল হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।

পরিসংখ্যান হয়ত স্পেনকে সামান্য এগিয়ে রাখছে, কিন্তু ফুটবলে শেষ কথা বলে মাঠের ৯০ মিনিট। মেটলাইফ স্টেডিয়ামে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি, সেই অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

1

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

2

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

3

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

4

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

5

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

6

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

7

ইসরাইলের নতুন আমদানি কড়াকড়িতে গাজায় তীব্র খাদ্য সংকট

8

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

9

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

10

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

11

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

12

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

13

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

14

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

15

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

16

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

17

ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক আর্জেন্টিনা

18

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

19

এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র

20