ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

বলিউড অভিনেত্রী সানি লিওন।

বলিউড অভিনেত্রী সানি লিওনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কর্ণাটকের বহুল আলোচিত ২,৪০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলাকে কেন্দ্র করে। মামলার তদন্তে তার নাম উঠে আসায় তাকে নোটিশ পাঠিয়েছে কর্ণাটক সিআইডি। তবে তদন্তকারী সংস্থা স্পষ্ট করেছে, সানি এই মামলার অভিযুক্ত নন; বরং কিছু আর্থিক লেনদেন ও চুক্তি সংক্রান্ত তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, ‘শিবম অ্যাসোসিয়েটস’ নামের একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম খতিয়ে দেখতে গিয়ে সানির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এ কারণে তার পারিশ্রমিক, চুক্তিপত্র এবং অর্থ গ্রহণের নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান শিবানন্দ নীলান্নাভার বিনিয়োগকারীদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে কর্ণাটক ও মহারাষ্ট্রের হাজারো মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন। বিনিয়োগের বিপরীতে বছরে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীদের দাবি, সংগৃহীত অর্থের একটি অংশ চলচ্চিত্র প্রযোজনার বিভিন্ন কাজে ব্যয় করা হয়। সেই সূত্রেই ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় সিনেমা চ্যাম্পিয়ন-এর জনপ্রিয় আইটেম গান ‘ডিংগারা বিল্লি নানু’-তে অংশ নেওয়া সানি লিওনের নাম তদন্তে সামনে আসে। জানা গেছে, ওই গানে পারফর্ম করার জন্য তিনি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।

বর্তমানে সিআইডি খতিয়ে দেখছে, ওই অর্থের উৎস বৈধ ছিল কি না এবং পুরো লেনদেন আইনগতভাবে সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে কিনা। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞরা একটি ব্যাংক হিসাবের প্রায় ৩৬ হাজার ২০০ পৃষ্ঠার লেনদেন নথি বিশ্লেষণ করেছেন, যেখানে সানির অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের মতে, শুধু সানি লিওন নন, সিনেমাটির সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এদিকে মামলার মূল অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ফলে আলোচিত এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে এবং বিষয়টি নিয়ে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

1

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

2

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

3

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

4

প্রতিদিনই ‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন কাস

5

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

6

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

7

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

8

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

9

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

10

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

11

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

12

‘পরাজিত লোকেরাই সব সময় কাঁদে’

13

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

14

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

15

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

16

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

17

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

18

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

19

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

20