ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

সংগৃহীত ছবি

ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি-তে নতুন সামরিক অবস্থান নিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, এখন থেকে এই জলপথ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং নৌযান চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

আইআরজিসির নৌ ইউনিট জানিয়েছে, হরমুজ দ্বীপসংলগ্ন দক্ষিণাঞ্চলে নিরাপত্তা নজরদারি ও সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে রেড বিচ এলাকাকে কেন্দ্র করে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশকে তারা বৈরী শক্তি হিসেবে বিবেচনা করে, তাদের সামরিক জাহাজ বা বিশেষ নৌযানকে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নৌপরিবহনের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

সাম্প্রতিক সময়ে এই রুটে জাহাজ চলাচল বেড়েছিল। বিশেষ করে চীনের কয়েকটি কোম্পানির একাধিক জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করেছে বলে আন্তর্জাতিক নৌপরিবহন সূত্র জানিয়েছে। তবে নতুন নির্দেশনার পর গত একদিনে অন্য কোনো জাহাজ চলাচলের তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববাজারে তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে ইরানের এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

1

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

2

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

3

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

4

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

5

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

6

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

7

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

8

বিশ্বকাপে আলোচনায় নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি

9

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

10

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

11

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

12

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

13

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বড় চ্যালেঞ্জ ইরানের মশা নৌবহর

14

২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষ পাঁচে যারা

15

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

16

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

17

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

18

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

19

ইতিহাসের রাজকীয় পাত থেকে মতিঝিলের খাবার দোকান

20