অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচনে দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এ সময় সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। যার মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের প্রসার।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন।

জবাবে মার্কিন কর্মকর্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

ড. ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ক পুনরুজ্জীবনে নতুনভাবে উদ্যোগী হয়েছে, যদিও সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন করতে পারেনি। তিনি আরো জানান, বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী। তার মতে, দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

1

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

2

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

3

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

4

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

5

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

6

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

7

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

8

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

9

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

10

ইত্যাদি অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

11

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

12

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

13

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

14

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

15

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

16

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

17

মহাকাশ প্রযুক্তিতে নতুন অর্জন পাকিস্তানের

18

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

19

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

20