ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারির গলিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত অমির

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে নতুন একটি কনসেপ্ট নিয়ে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ব্যাটারির গলি’তে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের একটি কাল্পনিক ধারণা শেয়ার করেছেন, যা ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অমি তার পোস্টে লেখেন, “ব্যাটারির গলিতে যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হতো, কেমন হতো? আর রেফারি যদি একজন নারী হতেন?” তার এই প্রশ্নের পরই ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা—তিনি কি নতুন কোনো নাটক বা ফিকশন তৈরির পরিকল্পনা করছেন?

বিশ্বকাপের সময় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা নতুন কিছু নয়। সেই আবহকে ভিত্তি করেই ‘ব্যাটারির গলি’ ও ‘ফিমেল’ নাটকের চরিত্রগুলো নিয়ে নতুন গল্প তৈরি হতে পারে বলে ধারণা করছেন দর্শকরা।

তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু জানাননি নির্মাতা। এক সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, “দেখি। আপাতত অসুস্থ।”

জানা গেছে, সম্প্রতি শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন অমি। পরে চিকিৎসকেরা তার গলার ভেতরে সিস্টের অস্তিত্ব পান। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না এবং চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে ফিরতে তার আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

1

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

2

ফেসবুকে আসছে বড় এআই পরিবর্তন

3

১২ বছর পর নকআউটে জার্মানি

4

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

5

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

6

হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

7

দীর্ঘমেয়াদি সংঘাতেও প্রস্তুত ইরান

8

অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হার্টের ঝুঁকির কারণ

9

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

10

ভাগ্য নয়, ছোট দলের সাফল্যের পেছনে অন্য কিছু

11

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

12

বিশ্বকাপে আরও উন্নতি দরকার ব্রাজিলের: ভিনিসিয়ুস জুনিয়র

13

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

14

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, সর্বোচ্চ প্রাণহানি মোটরসাইকেল

15

ঘটনা অনেক দেরিতে জানলাম

16

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

17

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

18

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

19

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

20