ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়সাল (১৬)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এই দুর্ঘটনা ঘটে। ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে ফয়সাল গাছে পতাকা টানাতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তানজিলুর ফারগানি খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কিশোরটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্তমানে নিহত ফয়সালের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

1

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

2

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

4

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

5

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

6

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

7

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

8

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

9

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

10

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

11

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

12

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

13

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

14

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

15

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

16

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

17

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

18

এইচএসসি রেজিস্ট্রেশন জটিলতা: ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের

19

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

20