অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে আরও চাপে ফেলতে নতুন ছক কষছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক পৌঁছেছে ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকরও হয়েছে।

এই পরিস্থিতি নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপে বিকল্প বাজার খুঁজছে ভারত। তাই সেখানেও ভারতকে চাপে ফেলতে ফাঁদ তৈরি করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় যে ইইউ রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করুক, রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখুক। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারত ও চীনের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করুক।

গত ১৫ আগস্ট আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ এবং দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন— ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন।

পুতিনের এই শর্তে রাজি আছেন ট্রাম্প, কিন্তু ইইউ নেতারা এ শর্তে এখনও সম্মত হননি। এতে অধৈর্য্য হয়ে পড়েছেন হোয়াইট হাউস। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা

1

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

2

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

3

‘পরাজিত লোকেরাই সব সময় কাঁদে’

4

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

5

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

6

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

7

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

8

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

9

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

10

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

11

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

12

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

13

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

14

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

15

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

16

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

17

৩ ক্যাটাগরিতে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘সাঁতার’

18

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

19

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

20