অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে অসুস্থ বাবা, জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

ছবি: সংগৃহীত



অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের বেডে থাকা অবস্থায় জমিসংক্রান্ত একটি নথিতে সই নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে বসে আছেন এক বৃদ্ধ। এ সময় তার কাছ থেকে জমিসংক্রান্ত একটি কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন এক নারী, যাকে বৃদ্ধের মেয়ে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে বৃদ্ধকে বেশ দুর্বল অবস্থায় দেখা যায়।

ভিডিও ধারণকারী নারী ওই বৃদ্ধের মেয়েকে হাসপাতালে জমির দলিল নিয়ে আসার বিষয়ে বারবার প্রশ্ন করেন।

এক পর্যায়ে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলছেন ওই নারী—ভিডিওতে এমন কথোপকথনও শোনা যায়।

ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটিকে অনৈতিক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, একজন অসুস্থ ও শয্যাশায়ী ব্যক্তির কাছ থেকে সম্পত্তিসংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেছেন, বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কানাডা

1

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

2

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

3

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

4

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

5

ঝাঁকড়া লাম্বা চুলে বাবাকে চিনে অটিস্টিক ছেলে, তাই চুল কাটেন

6

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

7

সীমান্ত নির্ধারণে চীনের চাপ মেনে নিচ্ছে ভারত

8

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

9

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

10

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

11

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

12

কেপ ভার্দের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

13

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

14

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

15

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

17

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

18

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের

19

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

20