ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ফাইল ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত থাকলেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন। শোরুম উদ্বোধন, ব্র্যান্ড প্রমোশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে ভক্তদের নজরে থাকেন তিনি।

তবে কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস স্পষ্টভাবে বলেন, বিয়ে তার জীবনের টার্নিং পয়েন্ট নয়, বরং একটি ভুল সিদ্ধান্ত ছিল। তার ভাষায়, খুব অল্প বয়সে আবেগের বশে নেওয়া এই সিদ্ধান্ত তাকে পরবর্তীতে ভিন্ন বাস্তবতার মুখোমুখি করেছে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি পরামর্শ দেন, পর্যাপ্ত মানসিক পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার জীবন শুরু করার কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কিছু বলেননি। বরং বিষয়টি নিয়ে রহস্য বজায় রেখেছেন।

এছাড়া বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অপু বিশ্বাস। তিনি জানান, নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না। বেশিরভাগ সময় এসব এড়িয়ে চলেন, আর কখনো কখনো সেগুলো উপভোগও করেন।

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়েও আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা অধিকার নয়, সুযোগ’

1

আর্জেন্টাইন ফুটবলারকে চড়, ফিফার শাস্তির মুখে বেলিংহ্যাম

2

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

3

প্রতিকূলতার মাঝেও মেধার ঝলক

4

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

5

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

6

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

7

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

8

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

9

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

10

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

11

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

12

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

13

ঈদ যাত্রার দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

14

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

15

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

16

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে

17

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

18

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

19

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

20